স্পোর্টস রিপোর্টার
বাফুফের নির্বাচন হয়ে গেছে গত ৩ অক্টোবর। সেই নির্বাচনে ২১ পদের মধ্যে একটি, সহসভাপতি পদে তাবিথ আউয়াল ও মহিউদ্দিন মুহি সমানভাবে ৬৫ করে ভোট পেয়েছিলেন। তখনই নির্বাচন কমিশন জানিয়েছিল, এই পদে পুনরায় নির্বাচন হবে। গতকাল নির্বাচন কমিশন ঘোষণা করেছে, আগামী ৩১ অক্টোবর দুপুরে নির্বাচন অনুষ্ঠিত হবে। আবারও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ভোট গণনার পর ফল প্রকাশ করা হবে। ডেলিগেটদের উপস্থিত থাকতে অনুরোধ করেছে নির্বাচন কমিশন।
সহসভাপতির পদ চারটি। তিনটি পূরণ হলেও একটি পদ পূরণ হয়নি। এই পদে নির্বাচন হওয়ার পর টেকনিক্যাল কমিটির দায়িত্ব পালন করবেন চতুর্থ সভাপতি, জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।