পেন বাংলাদেশের ওয়েবিনার

 ‘করোনাকালে সংবাদপত্রের স্বাধীনতা : সাংবাদিকদের পেশাগত নিশ্চয়তা’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করেছে পেন বাংলাদেশ। সম্প্রচারিত হবে আজ মঙ্গলবার রাত ৯টায়। এতে আলোচনায় অংশগ্রহণ করবেন শিক্ষাবিদ ও পেন বাংলাদেশের সভাপতি সৈয়দ মুনজুরুল ইসলাম, সাংবাদিক মুস্তাফিজ শফি, সৈয়দ ইশতিয়াক রেজা, মহসীন হাবিব, সোমা ইসলাম ও ড. অলিউর রহমান। সঞ্চালনা করবেন সাংবাদিক উদিসা ইসলাম। লাইভ সম্প্রচারিত হবে পেন বাংলাদেশের ফেসবুক পেজ থেকে।—প্রেস বিজ্ঞপ্তি