যশোর অফিস
মুক্তিযুদ্ধের সংগঠক, যশোরের বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট ফারাজী শাহাদাত্ হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ (২০ অক্টোবর)। তিনি বিভিন্ন সময় যশোর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক, ভারপ্রাপ্ত সভাপতি, শহিদ মশিউর রহমান আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গ্রামের বাড়ি যশোরের অভয়নগর উপজেলার এক্তারপুরে এবং শহরের সম্মিলনী ইনস্টিটিউশন জামে মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের জন্য দোয়া কামনা করেছেন তার বড়ছেলে দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ফারাজী আহমেদ সাঈদ বুলবুল।
এদিকে যশোর জেলা আইনজীবী সমিতির লাইব্রেরির নাম অ্যাডভোকেট ফারাজী শাহাদাত্ হোসেনের নামে নামকরণ করা হবে বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম ইদ্রিস আলী। আগামী বৃহস্পতিবার দুপুর ১টায় সমিতি ভবনের লাইব্রেরিতে এ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।