ডেইলি সানের সার্কুলেশন ম্যানেজার মনির উদ্দিনের মৃত্যুতে দোয়া মাহফিল

গতকাল ডেইলি সান পত্রিকার সার্কুলেশন ম্যানেজার মনির উদ্দিন ফিরোজের মৃত্যুতে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির মিলনায়তনে। আয়োজন করে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতি, পত্র-পত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতি লিঃ, বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সংবাদপত্র শিল্প কল্যাণ ফেডারেশন। কোরআন খতমের পরে স্মরণ সভায় সাত সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা, তার রুহের মাগফেরাত কামনা এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সভায় সংবাদপত্র শিল্প রক্ষার জন্য পত্রিকার সার্কুলেশন ধরে রাখা ও বিজ্ঞাপন বৃদ্ধির লক্ষ্যে ব্যাংক, বীমা, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সংবাদপত্র রাখার জন্য তথ্যমন্ত্রীর সহায়তা কামনা করেন। এছাড়াও হকারদের সংবাদপত্র শিল্পে ধরে রাখার জন্য পত্রিকার মূল্য কমিশন বৃদ্ধির জন্য নোয়াব ও সম্পাদক পরিষদে প্রস্তাব করার জন্য সুপারিশ করেন। —প্রেস বিজ্ঞপ্তি