চট্টগ্রাম অফিস
নগরীর আমবাগানে রেলওয়ের জায়গা দখল করে রেলওয়ে পূর্বাঞ্চলের বিদ্যুত্ বিভাগের কর্মচারী শেখ নাসির উদ্দিন আহমেদ মিন্টুর গড়ে তোলা দুই শতাধিক অবৈধ বসতি উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার মিন্টু কলোনিতে অভিযান চালায় ভূ-সম্পত্তি বিভাগ। এসময় সেমিপাকা, আধা সেমিপাকা, টিনশেড ও ঝুপড়ি মিলিয়ে ২৩১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শূন্য দশমিক ৭৯ একর জমি উদ্ধার করা হয়।