কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের চার সদস্য গ্রেফতার

কুমিল্লায় দালাল চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় ১১৪টি পাসপোর্ট, নকল সিলমোহর ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের একটি দল নগরীর শাসনগাছা ও রেসকোর্স এলাকায় পৃথক এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত দালালরা হলো—কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার সাদেকুল ইসলাম, সারফাইন উদ্দিন, আলমগীর ও জেলার আদর্শ সদর উপজেলার চাঁনপুর গ্রামের জুয়েল আহম্মেদ ওরফে বাপ্পি।