শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, গাজীপুর ( স্কপ)-এর প্রতিনিধি সভা আগামী ৩০ অক্টোবর। সভা সফল করার লক্ষ্যে গতকাল গাজীপুর মহানগর শ্রমিক লীগের তেলীপাড়া কার্যালয়ে স্কপের অন্তর্ভুক্ত সংগঠন এবং বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুন নাহার ভূঁইয়া এমপি। সভায় উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রতিনিধি হুমায়ুন কবির এবং রুহুল আমিন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা রাহাত, গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মজিদ, যুগ্ম আহ্বায়ক কবির আহমদে মণ্ডল, ইব্রাহিম খলিল প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি