শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৬৩ জেলে আটক, জাল জব্দ

শিবালয় উপজেলার পদ্মা-যমুনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ৬৩ জেলেকে আটক ও তাদের জেল-জরিমানা করা হয়েছে। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা রফিকুল আলম জানান, গত শনিবার থেকে গতকাল সোমবার পর্যন্ত তিন দিনে উপজেলার প্রায় ৬৫ বর্গ কিলামিটার নদী এলাকায় অভিযান চালিয়ে ৬৩ জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে সর্বোচ্চ দেড় বছর করে কারাদণ্ড প্রদান ও ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদের কাছ থেকে উদ্ধারকৃত প্রায় ১ লাখ ৫০ হাজার ঘনমিটার অবৈধ জাল ও অন্যান্য উপকরণ পুড়িয়ে ফেলা হয়। মা-ইলিশ রক্ষায় যৌথ অভিযান জোরদার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।