ভোলার বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে ১০ জেলেকে আটক করা হয়েছে। এদের সকলের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নে।
উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন জানান, মঙ্গলবার দিনব্যাপী তেতুলিয়া নদীতে জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম, মৎস্য বিভাগ ও থানা পুলিশের যৌথ টিম অভিযান পরিচালনা করেন। অভিযানে ১ হাজার মিটার জাল ও কেজি মাছ আটক করা হয়। উপজেলা প্রশাসনের নেতৃত্বে একই দিন মেঘনা নদীতে অপর একটি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে উল্লেখিত ৭ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ১০ কেজি মাছ ও ২টি নৌকা।
রাত সাড়ে ৯টার দিকে সহকারী কমিশনার ভূমি শোয়াইব আহমাদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মফিজ, ফরিদ, শাকিব, ফিরোজ, রাকিব, আলমগীরকে ১ বছর করে জেল ও সাহিনকে ২ হাজার টাকা জরিমানা করেন।
ইত্তেফাক/আরকেজি