স্পোর্টস ডেস্ক
তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে পাকিস্তান পৌঁছে গেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তবে, ভিসা জটিলতায় যেতে পারেননি দলের ভারতীয় কোচ লালচাঁদ রাজপুত। তার পরিবর্তে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন বোলিং কোচ ডগলাস হোন্ডো।
মূলত ভারতীয় নাগরিক বলেই পাকিস্তানে যেতে পারছেন না রাজপুত। জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি চেয়ে আমরা ভারতীয় দূতাবাসে চিঠি পাঠিয়েছিলাম। তবে, সেখান থেকে আমাদের জানানো হয় ভারতীয় নাগরিক হিসেবে তার সেখানে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। যদিও, হারারের পাকিস্তান দূতাবাস রাজপুতের ভিসা ইস্যু করেছিল।’
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে আজ লাহোরে দল একত্রিত হয়ে কোভিড ১৯ টেস্ট করবে। এরপর পাঁচ দিন তাদের আইসোলেশনে থাকতে হবে। রাওয়ালপিন্ডি যাওয়ার আগে আগামী ২৬ অক্টোবর গাদ্দাফি স্টেডিয়ামে দলটি নিজেদের মধ্যে একটা ৫০ ওভারের ম্যাচ খেলবে।
৩০ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। এরপর ৭ নভেম্বর থেকে লাহোরে শুরু হবে তিন টি-টোয়েন্টির সিরিজ।
পাকিস্তান সফরের জিম্বাবুয়ে দল :
চামু চিবাবা (অধিনায়ক), ফারাজ আকরাম, রায়ান বার্ল, ব্রায়ান চারি, টেন্ডাই চাতারা, এল্টন চিগুম্বুরা, টেন্ডাই চিসোরো, ক্রেইগ আরভিন, তিনাশে কামুনহুকামুই, ওয়েসলে মাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, কার্ল মুম্বা, রিচমন্ড মুতুম্বামি, ব্রেসিং মুজারাবানি, রিচার্ড গারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুমবা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো ও শন উইলিয়ামস।