নেপালের সম্মতি পেয়ে জামাল ভুঁইয়াদের নাম ঘোষণা

স্পোর্টস রিপোর্টার

নেপাল বাংলাদেশে এসে ফিফা প্রীতি ম্যাচ খেলতে সম্মতিপত্র পাঠিয়েছে। বিশেষ বিমানে ঢাকায় আসবে নেপাল। কবে আসবে সেটি নির্ভর করছে বাফুফের উপর। খেলা হবে ১৩ এবং ১৭ নভেম্বর, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

ম্যাচটির জন্য বাফুফে জাতীয় দলের ৩৬ ফুটবলারের প্রাথমিক দল ঘোষণা করেছে। এর মধ্যে বসুন্ধরার ১৪ জন। গত জুলাইয়ে জাতীয় দলের ক্যাম্পে যাদের ডাকা হয়েছিল এবার তাদেরকেই ডাকা হয়েছে। খেলোয়াড়দের ২৩ অক্টোবর রিপোর্ট করতে বলা হয়েছে। ইংলিশ কোচ জেমি ডে আসবেন ২৮ অক্টোবর। তার আগ পর্যন্ত স্থানীয় কোচ মাসুদ পারভেজ কায়সার দায়িত্ব পালন করবেন। জামাল ভুঁইয়ার দলে নতুন মুখ নাজমুল ইসলাম রাসেল, এমএস বাবলু, সুমন রেজাকে নিয়েই দল ঘোষণা করা হয়েছে।