বেতাগী (বরগুনা) সংবাদদাতা
আন্তঃমোকামিয়া ফুটবল টুর্নামেন্টে মোকামিয়া স্পোটিং ক্লাব ৩-২ গোলে ছোট মোকামিয়া উত্তরণ সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মোকামিয়া ক্রীড়া সংগঠনের উদ্যোগে মোকামিয়া ইউনিয়ন মাঠে গত সোমবার অনুষ্ঠিত হয় ফাইনালটি। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ক্রীড়া উপ-কমিটির সদস্য ফিরোজ মাহমুদ হোসেন টিটু।
ফাইনালে দুই দলের খেলোয়াড়:
মোকামিয়া স্পোটিং ক্লাব— আল আমিন, জহির রায়হান, তুষার, সায়রুল, রিদয়, তুহিন, আসলাম, পবিত্র, পিন্টু, সুব্রত, ইয়েমিন, শুভ, রাব্বি, জহিরুল।
ছোট মোকামিয়া উত্তরণ সংঘ— সাকিব, রাতুল, খায়রুল, সাকিল, সুমন মন্ডল, নয়ন, লিমন, শেখর, রায়হান, রাসেল, ইমন।
খেলা পরিচালনা করেন: জসিমউদ্দিন সাগর, বশির আহমেদ, ইসলাম মোল্লা।
ম্যান অব দ্যা ম্যাচ: তুহিন।