কাদিজের বিপক্ষে হারের দিনে বড় এক শঙ্কাই ভর করেছিল রিয়াল মাদ্রিদ শিবিরে। বাম হাঁটুতে চোট নিয়ে সেদিন প্রথমার্ধে মাঠ ছেড়েছিলেন অধিনায়ক সার্জিও রামোস। নির্ভরযোগ্য সূত্র ধরে ইএসপিএন জানাচ্ছে স্প্যানিশ ডিফেন্ডারের চোটটা তেমন গুরুতর নয়, রবিবার পরীক্ষায় এমন ফল আসে তার। সোমবারের অনুশীলনে খেলোয়াড় ও মেডিক্যাল দল, দুই পক্ষই সন্তোষ প্রকাশ করেছেন। ফলে আগামী শনিবার রাতের এল ক্লাসিকোতে খেলতে বাধা নেই রামোসের। তবে সতর্কতা মেনে আজ বুধবার শাখটার ডোনেটস্কের বিপক্ষে ম্যাচে তাকে নাও খেলাতে পারেন কোচ জিনেদিন জিদান।