শুল্ক প্রত্যাহার দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মহাসমাবেশ

পাবনা অফিস

চলতি অর্থবছরে বাজেটে বিড়ির ওপর আরোপিত বৈষম্যমূলক শুল্ক প্রত্যাহার, মজুরি বৃদ্ধি, সপ্তাহে ছয় দিন কাজের ব্যবস্থা ও বিড়িকে কুটির শিল্প ঘোষণাসহ ছয় দফা দাবিতে সোমবার পাবনায় বিড়ি শ্রমিকদের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিড়ি মজদুর ইউনিয়নের উদ্যোগে দোয়েল কমিউনিটি সেন্টারে মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  অ্যাডভোকেট সামসুল হক টুকু এমপি। জেলা মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোশারোফ হোসেন। আরো বক্তৃতা করেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙালী, ফেডারেশনের কার্যকরী সভাপতি আমীন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, জেলা মজদুর বিড়ি ইউনিয়নের উপদেষ্টা মুজিবর রহমান, গোলাম হাসনাত লাভলু, প্রদীপ সাহা, মোহাম্মদ আব্দুল্লাহ, দুলাল  হোসেন, লুত্ফর রহমান, রূপালি বেবি, চুমকি খাতুন প্রমুখ।