পিরোজপুর অফিস ও স্বরূপকাঠি সংবাদদাতা
মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে শেখ হাসিনা নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। দুর্গোত্সব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দের বন্ধনকে আরো দৃঢ় ও সুসংহত করবে। কোনো অশুভ শক্তি যেন এ সম্প্রীতি ও সৌহার্দকে ধ্বংস করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। গতকাল মঙ্গলবার নেছারাবাদে (স্বরূপকাঠি) সরকারি স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, জেলা পূজা পরিষদের সভাপতি বিমল চন্দ্র মণ্ডল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটু প্রমুখ।