ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
বজ্রপাত থেকে রক্ষা পেতে ভূঞাপুরে তালবীজ রোপণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে উপজেলার ফলদা এলাকায় তালের বীজ রোপণের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ শহিদুজ্জামান মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম প্রমুখ। ফলদা, অলোয়া ও নিকরাইল ইউনিয়নে ৯০০ পরিবারের মধ্যে সাত ধরনের সবজিবীজ বিতরণ এবং ফলদা ইউনিয়নে ১ হাজার ২০০ এবং অলোয়া ও নিকরাইল ইউনিয়নে ৫০০ তালবীজ রোপণ করা হয়েছে।