চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশের বিভিন্ন এলাকায় শিমের ফলন ভালো হওয়ায় কৃষকর বেজায় খুশি। আবহাওয়া ভালো থাকায় এ বছর শিমের বাম্পার ফলন হবে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন। উপজেলার দোহাজারী লামার চর এলাকার চাষি আবদুল শুক্কুর জানান, গত বছর লাভবান হওয়ায় এ বছর ৪০ শতক জমিতে শিমের চাষাবাদ করেছেন। স্বল্প খরচ ও কম শ্রমে শিমের চাষাবাদ করা যায় এবং ফলনও ভালো হয়। চলতি মৌসুমেও সবকিছু ঠিক থাকলে লাভবান হবেন বলে আশা পোষণ করেন তিনি। উপজেলা কৃষিবিদ স্মৃতিরানি সরকার বলেন, উপজেলায় দোআঁশ মাটির কারণে শিমের ফলন ভালো হয়।