ঘোড়াঘাটে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা

ঘোড়াঘাটে ৯৯ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেগুনবাড়ী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো দিনাজপুরের বিরামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জলকামড়া গ্রামের নুর হোসেনের ছেলে আবু সাঈদ (২২) ও তার স্ত্রী ওহিদা খানম সুমি (২০)। ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক-দ্রব্য আইনে মামলা হয়েছে।