মহেশপুরে সাত কেজি গাঁজাসহ আটক ১

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে সাত কেজি গাঁজাসহ সাদিকুল (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে জেল-হাজতে প্রেরন করা হয়েছে। এর আগে সোমবার বিকালে উপজেলার জিন্নাহনগর-বাকোশপোতা মোড় থেকে তাকে আটক করা হয়। সে কাজীরবেড় গ্রামের মইনুদ্দিনের ছেলে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।