নেত্রকোনা প্রতিনিধি
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, জাতির জন্মের ইতিহাস জানতে হলে বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক বইটি অবশ্যই পড়তে হবে। বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু এবং স্বাধীনতার প্রকৃত ইতিহাস নিয়ে বিভিন্ন লেখকের রচিত গ্রন্থ জেলা পর্যায়ের প্রেসক্লাবগুলোকে প্রদান করা হচ্ছে। যাতে বর্তমান প্রজন্ম জাতির সঠিক ইতিহাস জানতে পারে। মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে বই প্রদান অনুষ্ঠানে মঙ্গলবার নেত্রকোনা জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সমস্ত কথা বলেন। জেলা প্রেসক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান রঞ্জনের সভাপতিত্বে এবং সম্পাদক শ্যামলেন্দু পালের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, এম ফখরুল হক, সুজাদুল ইসলাম ফারাস, আলপনা বেগম। প্রেসকাউন্সিলের পক্ষে বক্তব্য রাখেন অর্জুন কুমার রায় এবং মো. জিল্লু মিয়া।