নোয়াখালী প্রতিনিধি
প্রথমবারের মতো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক ইমেইল সুবিধা চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা এর আওতায় আসবেন। এ উপলক্ষ্যে বুধবার বিশ্বদ্যািলয়ের মুক্তিযোদ্ধা হাজি মোহাম্মদ ইদ্রিস অডিটরিয়ামে আইকিউএসির ভিডিও কনফারেন্স কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় Google Workspace (G-Suite) উদ্বোধন করেন বিশ্বদ্যািলয়ের ভিসি প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।
সাইবার সেন্টারের পরিচালক (ভারপ্রাপ্ত) কৌশিক চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সেলিম হোসেন প্রমুখ।