ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৫ কোম্পানির লভ্যাংশ এবং প্রান্তিক-সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং সিরামিকের ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, মোজাফফরু হোসাইন স্পিনিং মিলসের ২৮ অক্টোবর বিকাল ৩টায়, ডরিন পাওয়ারের ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, এমজেএল বিডির ২৭ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, আরামিটের ২৮ অক্টোবর বিকাল ৩টায়, এসকে ট্রিমসের ২৮ অক্টোবর বিকাল ৪টায়, ইন্ট্রাকোর ২৯ অক্টোবর বিকাল ৪টায়, দেশ গার্মেন্টসের ২৮ অক্টোবর বিকাল ৩টায়, দেশবন্ধু পলিমারের ২৭ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া সিলভা ফার্মাসিউটিক্যালসের ২৭ অক্টোবর বিকাল ৩টায়, ওয়ালটন হাই-টেকের ২৪ অক্টোবর সাড়ে ১২টায়, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের ২২ অক্টোবর বিকাল ৪টায়, জেনারেশন নেক্সট ফ্যাশনের ২৭ অক্টোবর বিকাল ৪টায়, হামিদ ফেব্রিক্সের ২৮ অক্টোবর বিকাল পৌনে ৪টায়, এসিআই ফর্মুলেশনের ২৮ অক্টোবর বিকাল পৌনে ৩টায়, প্যাসিফিক ডেনিমসের ২৮ অক্টোবর বিকাল ৩টায়, বারাকা পাওয়ারের ২৭ অক্টোবর বিকাল পৌনে ৬টায়, ফু-ওয়াং ফুডের ২৭ অক্টোবর বিকাল ৩টায়, অ্যাডভেন্ট ফার্মার ২৮ অক্টোবর বিকাল ৪টায়, আরএকে সিরামিকের ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায়, ইউনাইটেড ফাইন্যান্সের ২৭ অক্টোবর বিকাল ৪টায়, প্রাইম ইনসিওরেন্সের ২৭ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, নিটল ইনসিওরেন্সের ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৩টায়, যমুনা ব্যাংকের ২৮ অক্টোবর বিকাল ৩টায় এবং তাকাফুল ইসলামী ইনসিওরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।