ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ধামরাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনাসভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করেন আমতা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী আরিফ হোসেন। জেঠাইল-বালিয়া বাসস্ট্যান্ডে অবস্থিত আমতা ইউনিয়ন কার্যালয়ে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আরিফ হোসেন এ আয়োজন করেন। এর আগে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদের নেতৃত্বে সিটি সেন্টারে কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানেও নেতাকর্মীদের নিয়ে তিনি যোগ দেন বলে জানান আরিফ হোসেন। অনুষ্ঠানে শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।