বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দম্পতি আটক

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়া থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র্যাব। সোমবার গভীর রাতে আশুলিয়ার ইয়ারপুর এলাকা থেকে তাদের আটক করে র্যাব-৪ এর একটি দল। এ সময় তাদের কাছ থেকে ৯০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান বিষয়টি নিশ্চিত করেন।  গ্রেফতারকৃতরা হলো—মো. ইকবাল হোসেন ওরফে লেদু ও স্ত্রী নার্গিস বেগম। তারা গোপালগঞ্জ জেলার বাসিন্দা। তাদের গতকাল আশুলিয়া থানায় হস্তান্তরের পর আদালতে পাঠিয়েছে পুলিশ।