নিজেরসহ সকল অফিসারের ছুটি বাতিল করল সিন্ধুর আইজিপি! 

পাকিস্তানের সিন্ধু প্রদেশের আইজিপি মোশতাক মাহর তার নিজের ছুটি বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছে। সেই সঙ্গে ওই রাজ্যের সকল পুলিশ অফিসারকে তাদের ছুটি বাতিল করার নির্দেশ দিয়েছে। 

মঙ্গলবার শেষ রাতের দিকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ডনের। টানা দশ দিনের জন্য ছুটি সকল পুলিশ অফিসারের ছুটি বাতিল করেছেন সিন্ধু আইজিপি।

সিন্ধু পুলিশের পক্ষ থেকে বলা হয়, জাতীয় বৃহৎ স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে পিএমএল-এন নেতা মোহাম্মদ সাফদারকে গ্রেপ্তারের খবর প্রকাশ পাওয়ার বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে দেশটির পুলিশ।

আরও পড়ুন: ৬০ ডলারে করোনার ভ্যাকসিন দিতে পারবেন চীনের বাসিন্দারা

সোমবার সকালে পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জামাতা সফদারকে গ্রেপ্তারে আদেশ জারির পরদিন সিন্ধু আইজিপিসহ দুজন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল, সাত উপ-মহাপরিদর্শক এবং ছয়জন সিনিয়র এসপি ছুটির জন্য আবেদন করেছিলেন।

ইত্তেফাক/আরআই