‘পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) নেতা সফদারকে গ্রেপ্তারের আদেশ দিতে সিন্ধু পুলিশের আইজিপিকে অপহরণ করার অভিযোগ অস্বীকার করেছেন পিটিআই নেতা এবং সমুদ্র বিষয়ক মন্ত্রী আলী জায়েদী।
বুধবার এক টুইট বার্তায় জায়েদী বলেন, আইজিপিকে অপহরণ করে গ্রেফতারের আদেশ দিতে বাধ্য করা হয়েছে এমন অভিযোগ আক্কেল জ্ঞানহীন। যদি আইজিপি বাধ্য হয়ে সফদারকে গ্রেফতারের আদেশ দিয়ে থাকে তাহলে অবশ্যই তাকে বরখাস্ত করতে হবে কিংবা পদত্যাগ করতে হবে।
এর আগে পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর সোমবার এক টুইটে এ অভিযোগ করেন, পিএমএলএনের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের স্বামী এবং দলটির নেতা সফদারকে গ্রেপ্তারের আদেশ দেওয়ার জন্য আইজিপিকে অপহরণ করা হয়েছে। এর আগে, ওইদিন সকালে সফদার আওয়ানকে গ্রেপ্তার করে করাচি পুলিশ।
Sindh Govt trying to distance themselves from the FIR & arrest of Capt. Safdar.
— Ali Haider Zaidi (@AliHZaidiPTI) October 19, 2020
M.Zubair selling nonsense narrative that CM Sindh told him IG was kidnapped & forced to register FIR.
If this is true then CM Sindh must fire IG Sindh or resign himself as his orders were followed
এরপর রোববার করাচিতে সমাবেশ করে পাকিস্তানের বিরোধী দলগুলোর জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম)। প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবি জানান বিরোধী দলীয় নেতারা।
আরও পড়ুন: কঠিন সময়ে পুলিশের পাশে আছে সরকার: সিন্ধু মুখ্যমন্ত্রী
পরে মরিয়ম নওয়াজ এক সংবাদ সম্মেলনে বলেন, সিন্ধু পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) সেক্টর কমান্ডার দপ্তরে নিয়ে জোর করে গ্রেপ্তারি পরোয়ানায় সই করানো হয়। কিন্তু আইজিপি রাজি না হওয়ায় তাকে বলা হয়, সীমান্তরক্ষী বাহিনী এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করবে। কিন্তু সই করার পর বলা হয়, পুলিশ এই গ্রেপ্তার কার্যক্রম চালাবে।
ইত্তেফাক/আরআই