স্মারক

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন

 

আমাদের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাংগীরকে সর্বোচ্চ খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়। তাঁর জন্ম বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের (বর্তমান জাহাঙ্গীরনগর) রহিমগঞ্জ গ্রামে। তাঁর জন্মস্থানে ২০০৮ সালে বাংলাদেশ সরকারি অর্থায়নে ৩০ একর জমির ওপর নির্মাণ করা হয় ‘বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাংগীর গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’।

এখানে রয়েছে বীরশ্রেষ্ঠের নিজ হাতে মায়ের কাছে লেখা বিভিন্ন সময়ের চিঠি, তাঁর ব্যবহূত পেয়ালা, আসবাবপত্র, বিভিন্ন সময়ে বীরশ্রেষ্ঠের পরিবারকে দেওয়া সরকারি-বেসরকারি পদক ও সনদ, মুক্তিযুদ্ধসহ নানা বিষয়ের ৪০০০ বই, মুক্তিযুদ্ধভিত্তিক নানা পোস্টার, মুক্তিযুদ্ধকালের দুর্লভ আলোকচিত্রসহ বিভিন্ন সাময়িকী ও পত্রপত্রিকায় সংরক্ষিত মুক্তিযুদ্ধের ইতিহাস। তাছাড়া তাঁর জীবনের নানা দিক ও মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান খোদাই পাথরে লিপিবদ্ধ করা রয়েছে।

মুক্তিযুদ্ধের স্মারক ও নিদর্শনের একটি সংগ্রহশালা এটি।

মো.রেদোয়ান হোসেন