নিয়োগ বিজ্ঞপ্তি: জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা প্রশাসন, নরসিংদী কর্তৃক পরিচালিত এমপিওভুক্ত (এসএসসি পর্যন্ত) নরসিংদী আইডিয়াল হাইস্কুলের জন্য ২০১৮ সালের জনবল কাঠামো মোতাবেক ১ জন দক্ষ ও অভিজ্ঞ প্রধান শিক্ষক, ১ জন এমএলএসএস ও ১ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ করা হবে। প্রধান শিক্ষকের ক্ষেত্রে ৫০০/- (পাঁচশত) টাকার পে-অর্ডার (সোনালী ব্যাংক হতে)সহ আগামী ১৫/১১/২০২০ খ্রি. তারিখের মধ্যে আবেদন করতে হবে। —সভাপতি, নরসিংদী আইডিয়াল হাইস্কুল, পশ্চিম ব্রাহ্মন্দী, নরসিংদী-১৬০০। সিকে-১৩৯৩
নিয়োগ বিজ্ঞপ্তি: শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়, ডাক-নকিপুর, উপজেলা-শ্যামনগর, জেলা- সাতক্ষীরায় সর্বশেষ সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শূন্য পদে অধ্যক্ষ নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ১০০০ (এক হাজার) টাকার পোস্টাল অর্ডার অথবা ব্যাংক ড্রাফট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সভাপতি বরাবর আবেদন করতে হবে। —সভাপতি। সিকে-১৩৯১