মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলা কারাগারের এক হাজতি বুধবার মারা গেছেন। মৃত হযরত মাতুব্বর (৪৫) সদর উপজেলার গাছবাড়িয়া গ্রামের তফলে মাতুব্বরের ছেলে। কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, একটি মারামারি ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় ২৭ সেপ্টেম্বর আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। গতকাল ভোরে হযরত মাতুব্বর হঠাত্ অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে তিনি মারা যান। জেল সুপার মো. নজরুল ইসলাম হাজতি হযরত মাতুব্বরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. নুরুল ইসলাম জানান, হযরত মাতুব্বরের লাশের ভিসেরা রিপোর্ট ঢাকায় পাঠানো হবে। মাদারীপুর মর্গে এক জন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে।