ইত্তেফাক রিপোর্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক লিয়াজোঁ কর্মকর্তা ও বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ মো. বজলুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শিরীন আহমেদ। প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ ও সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজ। বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তামজীদ বিন রহমান তূর্যসহ নেতৃবৃন্দ।