ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ধামরাইয়ের কালামপুর বাজার জামে মসজিদের সামনে মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে কে বা কারা এক ছেলে নবজাতককে রেখে গেছে। খবর পেয়ে কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. রবিউল করিম স্থানীয়দের নিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে শিশুটিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রবিউল করিম জানান, শিশুটির বয়স আনুমানিক ২০-২৫ দিন। কেউ শিশুটিকে লালনপালনের দায়িত্ব না নিলে তিনিই তার দায়িত্ব নেবেন। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, শিশুটিকে সুস্থ অবস্থায় হাসপাতালে রাখা আছে। আপাতত তাকে সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে বেবিহোমে পাঠানো হবে।