তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
জলাবদ্ধতা নিরসনের দাবিতে মঙ্গলবার বিকালে তাড়াশ সদর ইউনিয়নের মথুরাপুর বাজার মাঠে সমাবেশ করেছেন হাজারো কৃষক। মনছুর রহমান, সুলতান মাহমুদসহ একাধিক ভুক্তভোগী কৃষক জানান, সদর ইউনিয়নের মাধবপুর, মথুরাপুর, চক গোপিনাথপুর, বিদিমাগুড়া ও বোয়ালিয়া গ্রাম এলাকার বিস্তীর্ণ মাঠে বন্যার পানি আটকে রয়েছে। আশপাশের কৃষিজমি থেকে পানি নেমে গেলেও তাদের জমি কোমড় পানিতে তলিয়ে আছে। উপজেলা কৃষি কর্মকর্তা লুত্ফুননাহার লুনা বলেন, জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে সমস্যা চিহ্নিত করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল করিম বলেন, কৃষি কর্মকর্তার সঙ্গে আলোচনা করে শিগিগরই জলাবদ্ধতা নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।