হালদা নদী থেকে মৃত মা-মাছ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

দক্ষিণ এশিয়ার একমাত্র মত্স্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে বুধবার একটি মৃত কাতলা মা-মাছ উদ্ধার করা হয়েছে। এদিন সকাল ৬টার দিকে স্থানীয়রা বাক রাউজান এলাকায় মৃত মাছটি ভাসতে দেখে। পরে আইডিএফ হালদা প্রকল্পের সহায়তায় মাছটি উদ্ধার করা হয়। মাছটির ওজন ৯ কেজি, দৈর্ঘ্য ৩৪ ইঞ্চি, প্রস্থ ১১ ইঞ্চি। ধারণা করা হচ্ছে নৌকার পাখার আঘাতে মাছটি মারা গেছে। উপজেলা মত্স্য অফিসার মো. নাজমুল হুদা রনি জানান, মৃত মাছটির ছবি তুলে তা সংরক্ষণ করে রাখা হয়েছে।