কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
দুর্গাপূজা উপলক্ষ্যে কটিয়াদী উপজেলা সদরের পুরোনো বাজারের প্রেসক্লাব ও মুক্তিযোদ্ধা অফিসসংলগ্ন স্থানে বসেছে ঢাকঢোলের হাট। এবারও দুই দিনব্যাপী এ হাটের আয়োজন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান বলেন, এই ঢাকের হাট ৫০০ বছরের ঐতিহ্যবাহী বহন করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতারুন নেছা বলেন, ঢাকীদের নিরাপত্তাসহ যাবতীয় ব্যবস্থা এরই মধ্যে নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ-২ সংসদ সদস্য নূর মোহাম্মদ বলেন, ঢাকের হাটের জন্য কটিয়াদী পুরাতন বাজারে স্থান নির্ধারণ করে শেড নির্মাণের কাজ এরই মধ্যে সম্পন্ন হওয়ার পথে।