শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
শ্যামনগরে ফসলের খেতের চারপাশে পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেছে কৃষক সুধান্ন মণ্ডলের। বুধবার সকালে উপজেলার রমজাননগর ইউনিয়নের রমজাননগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামে অভিলাশ মণ্ডলের ছেলে।
রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুন জানান, ফসলের খেতে ইঁদুরের উপদ্রব দমন করতে বৈদ্যুতিক তারের ফাঁদ পাতে সুধান্ন। বুধবার সকালে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করে জমিতে কাজ করার সময় অসাবধানতাবশত তারে জড়িয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।