কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কটিয়াদী পৌরসদরের পশ্চিমপাড়া মহল্লার কাপড় ব্যবসায়ী পুষ্প সাহার লাশ নিখোঁজের দুই দিন পর বুধবার সকালে উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে তিনি দোকানে যাননি। বুধবার সকালে পুলিশ কটিয়াদী ব্রহ্মপুত্র নদের অপর পাড় মনোহরদী উপজেলার চরমান্দালিয়া সড়কের পাশে গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। মনোহরদী থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহালে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা একটি চিরকুট পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের হয়েছে। হাতের লেখা চিরকুট যাচাই বাছাই করে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।