তানোর (রাজশাহী) সংবাদদাতা
তানোর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২০ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। এতে উপজেলার ১৪টি কলেজ ও ৬১টি উচ্চ বিদ্যালয়, ২৮টি মাদ্রাসা ও তিনটি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। পদার্থ বিজ্ঞান, জীব বিজ্ঞান, রসায়ন, গণিত ও তথ্যপ্রযুক্তি বিষয়ে বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।