বেঙ্গল টাইগার্সের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অফিশিয়াল ফ্যান ক্লাব ‘বেঙ্গল টাইগার্স’। আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের সবসময় উত্সাহ জুগিয়ে গেছে বেঙ্গল টাইগার্স। ২০০৩ সালের ২০ অক্টোবর ইংল্যান্ডে যাত্রা শুরু করেছিল টাইগারদের সমর্থকদের এই সংগঠনটি। ১৬ পেরিয়ে ১৭ তে পা রেখেছে বেঙ্গল টাইগার্স। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কেক কেটে বেঙ্গল টাইগার্সের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সমর্থকরা। প্রেসবক্সে সাংবাদিকদের সঙ্গে এ অনুষ্ঠানে বেঙ্গল টাইগার্সের আহ্বায়ক গোলাম ফারুক ফটিক, সদস্য আসাদুজ্জামান শাহীন, শামীম চৌধুরী এবং অনিমেষ দাস উপস্থিত ছিলেন।