সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলনকে কোটি টাকার দুর্নীতির ঘটনায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক, প্রশাসন-১ মো: আব্দুল আলীম জরুরী বার্তায় বৃহস্পতিবারের মধ্যে তাকে ভোলা জেলার লালমোহন উপজেলায় যোগদানের নির্দেশ দিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২১ অক্টোবরের মধ্যে দায়িত্বভার হস্তান্তর না করলে ২২ অক্টোবর থেকে তাৎক্ষণিক শিক্ষা অফিস অবমুক্ত বলে গণ্য হবেন।
বহুল আলোচিত ও সমালোচিত শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামানের বিরুদ্ধে ২০১৯-২০ অর্থ বছরে শিক্ষা অধিদপ্তর হতে বরাদ্দকৃত অর্থ বিদ্যালয় সমূহের অনুকূলে ছাড় করণের ক্ষেত্রে প্রায় কোটি টাকা ঘুষ আদায়ের অভিযোগ রয়েছে।
আরো পড়ুনঃ মাধবপুরে ১৪৯টি শহীদ মিনার উদ্বোধন করলেন পর্যটন প্রতিমন্ত্রী
এঘটনায় গত ৮ সেপ্টেম্বর ও ৮ অক্টোবর দৈনিক ইত্তেফাক পত্রিকায় শিক্ষা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত অর্থ বিদ্যালয় সমূহের অনুকূলে চেক ছাড় করণের ক্ষেত্রে প্রধান শিক্ষকদের নিকট থেকে প্রায় কোটি টাকা ঘুষ আদায়ের অভিযোগে শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলনকে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ইত্তেফাক/এমএএম