পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণে ১৯৪৭ সালে রাজা শাসিত কাশ্মীরে যে লাখ লাখ হিন্দু, শিখ ও মুসলমান ক্ষতিগ্রস্ত হয়েছেন, জীবন দিয়ে হানাদারদের পরাজিত করেছেন, তাদের স্মরণে জম্মু ও কাশ্মীরে ‘কালো দিবস’ পালন করা হচ্ছে।
এই কালো দিবস উপলক্ষে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ১৯৪৭ সালের পাকিস্তানি সেনাদের নির্যাতনের ঘটনা তুলে ধরার জন্য জম্মু কাশ্মীরে একটি বিশেষ প্রদর্শনী আয়োজিত হবে বলে জানা গেছে। বিশেষ প্রদর্শনী ছাড়াও ২০ জন প্রখ্যাত সাংবাদিক, সেনা কর্মকর্তা, গবেষক, লেখক, সাংবাদিকদের নিয়ে একটি আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হবে বলেও ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে একটি বিবৃতিতে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়, অক্টোবরের ২২ তারিখ কাশ্মীরে কালো দিবস পালিত হবে। ১৯৪৭ সালের এই দিনে পাকিস্তান সেনাদল জম্মু কাশ্মীরে হামলা চালায় এবং কিছু অংশ দখল করে। যা আজ পাকিস্তান অধিকৃত কাশ্মীর নামে পরিচিত।
ইত্তেফাক/এআর
.