অকাল-বোধন এই আকালে
আসবে গণেশ কার্তিকও
লক্ষ্মী-সরাই কেমন বেজার
দেখছি ব্যাপার আর্থিকও!
এবার কি আর আগের মতো
সাজবে মায়ের পুজোর ডালি
টান বাজেটে বাজার-সদাই
গৌরী সেনের পকেট খালি!
তবুও পুজোয় ঢাকে কাঠি
ভিড় না-ঠেলে ঠাকুর দেখা
আসছে বছর আবার হবে—
এই আশাতে বাঁচতে শেখা।