ওই নীলকণ্ঠ কলি
বাতাসে নীল কেশ দোলে,
তোমায় দেখে রাজকন্যা
হূদয়যাতনা ভোলে।
সোনালি বিকেলের সোনামাখা রোদে
সবুজের মাঝে নীল পুষ্প ফোটে।
মৃদু বাতাসে নেচে ওঠো তুমি,
তোমার ঝরায় সার্থক ভূমি।
ছোট দেহ হতে রূপ ঝরে পড়ে,
সৌন্দর্যে রাজকন্যারও মুগ্ধ হাসি ঝরে।
সুগন্ধি পুষ্পের কোলে প্রজাপতি খেলে,
চারপাশে উড়ে বেড়ায় রঙিন ডানা মেলে।
স্নিগ্ধ চাঁদের আলোয় তোমার শেষ স্নান,
রূপের খেলা শেষ হলেও হূদয়ে অম্লান।
তোমায় দেখার জন্যে আকুল এ প্রাণ,
অন্তরে বেজে ওঠে নীলকণ্ঠের গান।
অষ্টম শ্রেণি, সেন্ট জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা