ওয়েব ফিল্মে উর্মি...

মডেল ও অভিনেত্রী উর্মি রহমান মিষ্টি। ২০১৬ সালে অমিতাভ রেজার পরিচালনায় গ্রামীনফোনের জন্য একটি টিভিসিতে প্রথম কাজ শুরু করেন। এরপর ২০১৯ সালে প্রথম  নাটকে অভিনয় করার  সযোগ আসে । মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ‘তুমি বললে’ নাটকে প্রথম অভিনয় করেন। এছাড়া ২০১৮ সালের জুন মাসে তিনি একটি ভিডিও ক্রিয়েটর সংগঠন ‘দেখো’তে প্রোগ্রাম প্রডিউসার হিসেবে কাজ করেন। সম্প্রতি এহসান কবির এর পরিচালনায়  ‘এমটুএক্সএল’ নামের একটি ওয়েব ফিল্মে  অভিনয় করেছেন তিনি। এখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। চলতি মাসের ২৭ তারিখে মুক্তি পেতে চলেছে ওয়েবফিল্মটি। এছাড়া ফিল্মটির ‘আমি নারী’ শিরোনামের গান মুক্তি পেতে চলেছে আগামী ২২শে অক্টোবর।