‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগান নিয়ে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব। চিলড্রেন্স ফিল্ম সোসাইটির আয়োজনে এবারের আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব শুরু হবে ৩০ জানুয়ারি। সপ্তাহব্যাপী এই উত্সবের চতুর্দশতম আয়োজন এটি।
বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এবার ফিল্ম জমা নেওয়ার কাজ শুরু হয়েছে অক্টোবরে। জননিরাপত্তার কারণে হচ্ছে না ভলান্টিয়ার রিক্রুটমেন্ট। যদিও বিগত বছরগুলোতে ফিল্ম সাবমিশনের কাজ আরও আগেই শুরু হতো। এমনকি পরিস্থিতির উন্নয়ন না হলে অনলাইন ফেস্টিভ্যালের করার কথা ভাবছেন আয়োজকরা। আয়োজকরা জানিয়েছে, ১৫ নভেম্বর পর্যন্ত ফিল্ম সাবমিশনের করা যাবে। এবছর ‘নিও নরমাল’ নামে একটি বিশেষ বিভাগ যুক্ত করা হয়েছে যেখানে ২৫ বছরের কম বয়সীরা চলচিত্র জমা দিতে পারবেন।