জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

ঘরবাড়ি ডুবেছে। ডুবেছে দুই কিলোমিটারের পাকা সড়ক। দেখা দিয়েছে পানিবাহিত রোগ। গত চার মাস ধরে জলাবদ্ধ উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাণীনগর। জলাবদ্ধতার কবল থেকে মুক্তির দাবিতে বৃহস্পতিবার সড়কের পানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। এ সময় পুরুলিয়া, তুলাধুনা, মহারাজপুর, বৃ-গড়িলা, গোপিনাথপুরসহ অন্তত ১০ গ্রামের মানুষ অংশ নেন। এতে বক্তৃতা করেন স্থানীয় মনির হোসেন, রহিম, আফাজ প্রমুখ। নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত রানা লাবু জানান, দ্রুত পানি নিষ্কাশন করে সড়কটি সংস্কার করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, জলাবদ্ধতা নিরসনে সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।