ভৈরবে ফেনসিডিলসহ রিপন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি দল বুধবার সন্ধ্যার পর ভৈরবের দুর্জয় মোড় এলাকা থেকে একটি চটের বস্তাসহ রিপনকে আটক করে। পরে বস্তা খুলে ১১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ভৈরব র্যাব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ তথ্য জানান।