কমলনগরে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মো. দিদার হোসেন ও তার সহযোগী মো. আইয়ুবকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দিদারকে পার্শ্ববর্তী রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর এলাকা থেকে গ্রেফতার করা হয়। আইয়ুবকে বুধবার রাতে কমলনগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। দিদার ও আইয়ুব উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকার বাসিন্দা। ধর্ষণের শিকার শিশুটির ভাই বুধবার রাতে হাজিরহাট তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দেন। হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।