কামারখন্দে সড়কের পাশে তালবীজ রোপণ

কামারখন্দে স্বেচ্ছাসেবী তরুণদের উদ্যোগে গ্রামীণ সড়কের পাশে তালবীজ রোপণ করা হয়েছে। গত ২ অক্টোবর থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কের প্রায় ৩০ কিলোমিটার অংশে ১ হাজার তালবীজ রোপণ করে কর্ণসূতি গ্রামের স্বেচ্ছাসেবী তরুণরা। বৃহস্পতিবার উপজেলার জামতৈল-বড়কুড়া আঞ্চলিক সড়কে তালবীজ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি সমাপ্ত করা হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গাজী আমিনুল ইসলাম, তালবীজ রোপণ কর্মসূচির প্রধান সমন্বয়ক রাজীব বাবু উপস্থিত ছিলেন।