দামুড়হুদা সীমান্তে নিহত যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

দামুড়হুদা সীমান্তে গুলিতে নিহত যুবকের লাশ তিন দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। বুধবার বিকালে দর্শনা সীমান্তের ৭৬ পিলারের কাছে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে দর্শনা থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ সময় দর্শনা বিজিবি কোম্পানি কমান্ডার মো. বারেক ও বিএসএফের কোম্পানি কমান্ডার নগেন্দ্র কুমারসহ দুই দেশের থানা পুলিশ উপস্থিত ছিলেন। পরে নিহত যুবকের লাশ তার পরিবারের কাছে দেওয়া হয়।  উল্লেখ্য, রবিবার রাতে দামুড়হুদার ঠাকুরপুর গ্রামের সহিদুল ইসলামের ছেলে অমিদুল অবৈধ পথে সীমান্ত পেরিয়ে গরু আনতে গেলে বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই মারা যায়।