মিঠাপুকুরে ইয়াবাসহ মা-ছেলে আটক

মিঠাপুকুরে ১৯০ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে পায়রাবন্দ ইউনিয়নের খোর্দ্দ মুরাদপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। আটকরা হলেন—বাবু মিয়া (২৪) ও তার মা নুরজাহান বেগম (৩৬)। মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, বাবু মিয়া ও তার মা নুরজাহান বেগমকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়েছে। মা-ছেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।